জুলাই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘোষণা ফেনীর পুলিশ সুপারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ June, ২০২৬

জুলাই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘোষণা ফেনীর পুলিশ সুপারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ June, ২০২৬ |
ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, জুলাই আন্দোলনে যে সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করেছে, তারা দেশে থাকলে অবশ্যই গ্রেপ্তার করা হবে, তাদের ব্যবহৃত সব ধরনের অস্ত্রও উদ্ধার করা হবে। মাদক ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্সের বিনিময়ে অর্থ দাবি ও মামলা বাণিজ্য করা কোনো পুলিশ সদস্য ফেনীতে থাকতে পারবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ মঙ্গলবার, ১৬ই জুন দুপুরে এসপির সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্ব পালনে সাংবাদিকসহ ফেনীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাইফুল ইসলাম’সহ

প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৬৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে সিআইডির পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। গতকাল ১৫ই জুন, সোমবার আনুষ্ঠানিকভাবে ফেনীর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন প্রত্যুষ কুমার মজুমদার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন