জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে নিজের মারাত্মক বিপদ ডেকে আনছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে নিজের মারাত্মক বিপদ ডেকে আনছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি বা গ্রকের সাহায্যে অনেকেই নিজেদের ছবি মুহূর্তেই জাপানি খ্যাতনামা অ্যানিমেটর হায়াও মিয়াজাকির স্টুডিও জিবলির অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করছেন। এই ‘জিবলি আর্ট’ ট্রেন্ডে মেতে উঠেছেন অসংখ্য নেটিজেন। সাধারণ একটি ছবিকে মাত্র কয়েক সেকেন্ডেই কার্টুন রূপে পরিণত করছে এআই, যা অনেকের কাছেই বেশ মজার ও আকর্ষণীয় বলে মনে হচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে তুলে দিচ্ছেন। যে মূল সার্ভারটি এই জিবলি আর্ট পরিচালনা করছে, তা অবস্থিত যুক্তরাষ্ট্রে। কিন্তু এসব ছবি ও তথ্য ঠিক কোন

সার্ভারে সংরক্ষিত হচ্ছে, তা পরিষ্কার নয়। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এসব ব্যক্তিগত ছবি ভবিষ্যতে ডিপফেক কনটেন্ট তৈরিতে ব্যবহার করা হতে পারে। এমনকি এসব ছবি বিক্রি হয়ে যেতে পারে ডার্ক ওয়েবেও, যার মাধ্যমে ব্যবহারকারীরা সাইবার অপরাধের শিকার হতে পারেন। পরিসংখ্যান বলছে, সম্প্রতি এ ধরনের কার্টুন ইমেজ তৈরি করতে এআই প্ল্যাটফর্মে প্রায় ১০ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। মাত্র ৩০ ঘণ্টায় আপলোড করা হয়েছে প্রায় ১ কোটি ছবি। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে