জাবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল বিষাক্ত চ্যালাপোকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

জাবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল বিষাক্ত চ্যালাপোকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মধ্যে বিষাক্ত চ্যালাপোকা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী সোহাগ আহমেদ ও তার বন্ধুরা ক্যাফেটেরিয়ায় খাবার খেতে গিয়ে সিঙ্গারার মধ্যে বড় আকারের চ্যালাপোকা দেখতে পান। সোহাগ আহমেদ বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাফেটেরিয়ার উপ-পরিচালক মো. সারোয়ার হোসেনকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মাত্র ২-১টি সাধারণ কথা বলেই বিষয়টি শেষ করে দেন। ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর খাবার পরিবেশন শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। এ বিষয়ে ক্যাফেটেরিয়ার উপ-পরিচালক মো. সরোয়ার আলম বলেন, আজ ক্যাফেটেরিয়ায় সিঙ্গারার ভেতরে চ্যালাপোকা পাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। আমি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যারা রান্না করেছে

তাদের জিজ্ঞেস করেছি। সিঙ্গারার ভেতরে কিভাবে পোকা এলো- এর সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে আমি তাদের নির্দেশ দিয়েছি। ক্যাফেটেরিয়ার কিচেন অপরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিচেনে টাইলস ব্যবহার করার জন্য একাধিকবার আমি বলেছি। বিশ্ববিদ্যালয়ের কত শত বাজেট আসে, কিন্তু কিচেনের পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য টাইলসের বাজেট আসে না। ভুক্তভোগী শিক্ষার্থী খাবারে পোকা পাওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট করলে, ক্যান্টিনের খাবারের দাম ও মান এবং রান্নাঘরের অপরিচ্ছন্নতা ইত্যাদি নানা বিষয়ে অভিযোগের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন