ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
বিকেল ১টা ৩৫ মিনিট থেকে (চলমান) শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট”-এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে প্রায় ১৪০-১৫০ জন উপস্থিত রয়েছেন।
জোটের নেতৃবৃন্দ তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন:
ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সকল বৈদেশিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করা এবং জাতীয় সংসদে উপস্থাপন করা;
খ) দেশবিরোধী সকল চুক্তি বাতিল করা এবং ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা;
গ) বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ করা।
শেরেবাংলা নগর থানা পুলিশ ও র্যাব-০২-এর আনুমানিক ৫৫-৬০ জন সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন
করছেন। এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।“সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট” দেশের ১৩টি বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত। তারা এর আগেও মার্কিন বাণিজ্য চুক্তিকে “অসম ও জাতীয় স্বার্থবিরোধী” আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
করছেন। এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।“সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট” দেশের ১৩টি বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত। তারা এর আগেও মার্কিন বাণিজ্য চুক্তিকে “অসম ও জাতীয় স্বার্থবিরোধী” আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।



