জাতীয় বিশ্ববিদ্যালয় : এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় : এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ১৮ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি ২১শে অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে। বাংলাদেশের সমাজ চাহিদা ও উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিরাষ্ট্র গঠন প্রক্রিয়া, মহান মুক্তিযুদ্ধ, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক চ্যালেঞ্জসমূহের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা—কর্মকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের যোগ্যতা

সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রাথমিক আবেদনপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (http://www.nu.ac.bd/admissions) Master’s/MAS/Ad. MBA/M.Phil/PGD in LIS Tab থেকে Apply Now (MPhil Leading to PhD) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীকে সতর্কতার সঙ্গে সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। এছাড়াও তাকে সকল পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি ও গবেষণা তত্ত্বাবধায়ক কতৃর্ক স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনা (Research Proposal)—এর সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে। এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের লিখিত পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, ইতোমধ্যে যারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির-নিয়োগ বাণিজ্য, অতঃপর… হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ‘ধর্ষকদের দ্রুত বিচার ও রায় নিশ্চিতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে’ বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী?