জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
মাত্র ৬০ দিনের মধ্যে সোয়া লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ৮টার দিকে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের এই ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পরীক্ষায় সারাদেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন দ্রুততম সময়ে ফল প্রকাশে এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড। অধ্যাপক আমানুল্লাহ বলেন, সবার প্রচেষ্টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ৬০ দিনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের রেজাল্ট দেওয়া সম্ভব হলো, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রেকর্ড। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results-এ ফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়