জর্ডান সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

জর্ডান সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
জর্ডান সীমান্তে এক বন্দুক হামলায় তিন ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ রোববার জানিয়েছে, এক ট্রাক চালক জর্ডান ও অধিকৃত পশ্চিম তীরের মধ্যে অবস্থিত কিং হুসেইন (অ্যালেনবি) ব্রিজ ক্রসিংয়ে গুলি চালায়।এতে ওই নিহতের ঘটনা ঘটে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, শনিবার রাতের এ হামলায় তিনজন পুরুষ গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যম হারেৎজ। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হামলাকারী জর্ডান থেকে আসেন এবং ট্রাক থেকে নেমে সীমান্ত ক্রসিংয়ের রক্ষীদের ওপর গুলি চালান। এদিকে ট্রাকে বিস্ফোরক থাকতে পারে এমন

সন্দেহে ইসরাইলি সেনাবাহিনী তদন্ত করছে এবং ক্রসিংয়ে কয়েকজন চালক ও সড়কের কর্মীকে এ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে। ঘটনার পর ইসরাইলি বাহিনী ক্রসিংয়ের উভয় প্রান্ত বন্ধ করে দেয় এবং কাছাকাছি জেরিকো শহরে যাওয়ার সড়কগুলো সিল করে দেওয়া হয়েছে। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে ইসরাইলি বাহিনী যখন অধিকৃত পশ্চিম তীরসহ পুরো গাজা উপত্যকায় তাদের নৃশংস অভিযান চালিয়ে যাচ্ছে। এ নিয়ে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই রোববার এ হামলার ঘটনা ঘটল। অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৯২ জন নিহত এবং ৫ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে বলে

জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিকৃত অঞ্চলে এ সংঘাতের সূত্রপাত হয় গত ১৯ জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের পর। যেখানে ইসরাইলের কয়েক দশকের দীর্ঘ দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয় এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানানো হয়। তবে সেই আহবান ও রায় লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত আগ্রাসন চালিয়ে যাচ্ছে বর্বর ইসরাইল। অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় ৯৩ হাজার লোক আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: ‍আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ