‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬ |
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় স্কুল-কলেজপড়ুয়া ৭ কিশোর-তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হলেও শনিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়। কিশোরদের সঙ্গে এমন অমানবিক ঘটনার সমালোচনা করেছেন সুধীজন। গ্রেপ্তারকৃত কিশোররা হলো উপজেলার হবিবপুর গ্রামের অনিক দাস (১৭) এবং ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৭), সৌমিত্র দাস (১৬), অভি দাস (১৫), রুপম দাস (১৫), দীপ্ত দাস (১৬) ও ইমন (১৫)। তারা স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর বলে জানান স্থানীয়রা। পরিবার ও সুধীজনের অভিযোগ, কিশোররা স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে গ্রেপ্তারের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের অন্যায় ও

অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিশোরদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তাদের বিষয়ে যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন সুধীজন। শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আসামিরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছিল। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর