জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ‘শাটডাউন’ চলবে বুধবার পর্যন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ‘শাটডাউন’ চলবে বুধবার পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
তিন দফা দাবি নিয়ে করা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। প্রায় ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় দাবি মেনে নিতে সম্মত হওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর সচিবালয়ের সামনে থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে সচিবালের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব সাংবাদিকদের বলেন, বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এছাড়া, অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন

কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ছাড়াও প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, আবাসন সমস্যা নিরসন নিয়ে আলোচনা হবে বলে নোটিশে জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে গতকাল সকাল থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করেন তারা। পরে শিক্ষার্থীরা বিকেলে সচিবালয়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যেতে থাকেন। রাকিব বলেন, যদিও

আমরা অনশন প্রত্যাহার করেছি, তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। অপর দুটি দাবি হলো— শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!