জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির নেতারা। তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা ক্ষুণ্ণ করে, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি গোষ্ঠী গুচ্ছ পদ্ধতি চাপিয়ে দিয়েছে। এতে ভোগান্তি লাঘবের কথা বলা হলেও সেটি হয়নি। তারা আরও বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছ থেকে বেরিয়ে আগের মতো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা সব শিক্ষক ও শিক্ষার্থী এটির পক্ষে আছি। নির্দিষ্ট সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিজস্ব

পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কিছু ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সব বিশ্ববিদ্যালয়ের ওপর গুচ্ছ চাপিয়ে দিয়ে অস্থিরতা তৈরি করেছে। এ পদ্ধতির মাধ্যমে সেশনজট তৈরি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলেছে। আমরা মনে করি, গুচ্ছের আড়ালে পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংসের চেষ্টা চালানো হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইন, যুগ্ম সাধারণ এবং মার্কেটিং বিভাগের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইমরানুল হক, কার্যনির্বাহী সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স

বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু লায়েক, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম