জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের পালটা কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের পালটা কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
গত বছরের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে পালটা কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে একদল শিক্ষার্থী ওই কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৩৪ সদস্যের ওই কমিটি‌ আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে। শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘববোয়ালরা বাদ পড়ে। এর মধ্যে আবার ছয়জন রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরের। এমন রিপোর্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর। শিক্ষার্থীদের

তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমি ইতিবাচক হিসাবেই দেখছি। তারা আমাদের কাজে সাহায্য করছে। শিক্ষার্থীরা যদি এ নিয়ে কাজ করে তথ্য-প্রমাণ বের করে তাহলে এটা আমাদের তথ্যানুসন্ধান কমিটির কাজকে আরো সহজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন