ছাত্র ইউনিয়নের আংশিক প্যানেল ‘সংশপ্তক’ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

ছাত্র ইউনিয়নের আংশিক প্যানেল ‘সংশপ্তক’ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য ‘সংশপ্তক’ নামে আংশিক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। এতে তারা কেন্দ্রীয় পাঁচটি পদে প্রার্থী দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এ প্যানেল ঘোষণা করেন। সংশপ্তক প্যানেল থেকে জাকসুর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস। এছাড়া সংশপ্তক প্যানেল থেকে নির্বাচন করবেন তথ্য

প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার কর্মী তানজিল আহমেদ, সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা। সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, প্রগতিশীল দাবি নিয়ে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছেন, আমরা এমন একজনকে ভিপি (সহ-সভাপতি) হিসেবে সমর্থন করছি। এছাড়া অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা কয়েকটি নির্দিষ্ট পদে প্রার্থী দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম