ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাবিতে মিষ্টি বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাবিতে মিষ্টি বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে মিলিত হয়ে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। পরে সকল আবাসিক হল প্রদক্ষিণ শেষে সাড়ে ১১টায় একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিষ্টি ছুড়ে দেন সমন্বয় সালাহউদ্দিন আম্মার। মিছিলে শিক্ষার্থীরা `হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই', `গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি', `ছাত্রলীগ দেখে যা, ক্যাম্পাসে তোর বাপেরা', `একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', `ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে', `বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে', `গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন

স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষর্থীরা বলেন, শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না। ছাত্রলীগের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ সহ ১৪ দলের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ সকল দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেইসাথে পরবর্তীতে ছাত্রলীগের মতো কোনো ফ্যাসিবাদী সংগঠন যেন গড়ে না উঠতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। সমন্বয় মেহেদী সজিব বলেন, ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবির মধ্যে অন্যাতম ছিলো ছাত্রলীগ নিষিদ্ধ দাবি। গত ১৫ বছরে তারা যে সকল অপকর্ম করেছে সেগুলো উল্লেখ করে আজ গেজেটে পাশ হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণার এই খুশিতে আমরা আজ এই মিষ্টি বিতরণ

কর্মসূচি পালন করেছি। আমাদের বাকী যে চার দফা দাবি ছিলো সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজন বলেন, একাত্তর পরবর্তী সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড একদিকে আর ছাত্রলীগের কর্মকাণ্ড অপরদিকে রাখলে দেখা যাবে তারা কয়েকগুণ বেশি অপরাধ করেছে। এমন কোনো অপরাধ নেই যা তারা করে নাই। ফ্যাসিবাদের অন্যতম হাতিয়ার ছিলো ছাত্রলীগ। গণভবন থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি ইঞ্চি মাটি দখল করে তারা অপরাধ কার্যক্রম চালিয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি বাংলাদেশের গণ মানুষের দাবি ছিলো। ছাত্রলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। সেইসাথে পরবর্তীতে ছাত্রলীগের মতো কোনো ফ্যাসিবাদী সংগঠন যেন গড়ে না উঠতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এর আগে রাত

১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় মিষ্টি বিতরণের ঘোষণা দেন সমন্বয় সালাহউদ্দিন আম্মার। পরে শিক্ষার্থীরা জোহা চত্বরে জড়ো হতে থাকেন। পরে চার শতাধিক শিক্ষার্থী নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী