ছাত্রদলের সভায় যে কারণে ছিল না শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪

ছাত্রদলের সভায় যে কারণে ছিল না শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনের গ্লোরিয়াস সেন্টারে সভাটি হয়। সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ অংশ নেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, অভ্যুত্থানের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছাত্রনেতারা। মতবিনিময় সভার বিষয়ে একাধিক ছাত্রনেতাদের সঙ্গে কথা হয়। তারা জানান, ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বোতভাবে চেষ্টা করেছে কিন্তু, তাতে ব্যর্থ হয়ে এখন নানা ধরনের উসকানি তৈরির চেষ্টা করছে বলে তাঁরা জানান। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা তারই প্রকাশ বলে তাঁদের ভাষ্য। তাঁরা

বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, নিহতদের পরিবারের পূনর্বাসন নিশ্চিত করতে হবে। দেশে সাম্প্রদায়িক উসকানি তৈরির যেকোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের গণতন্ত্র-সংগঠনের অধিকার চর্চার পরিবেশ ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন ছাত্রনেতারা। ছাত্রশিবির ও কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা বৈঠক করেছি। শিবিরের বিষয়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর বরাবরের মতো আপত্তি রয়েছে, তাই স্কিপ করা হয়েছে। তাদের সঙ্গে সামনে বসা হবে না, এমনও না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে

আমাদের সম্পর্ক খারাপ এমন না। তারা নিজেদের ছাত্রসংগঠন হিসেবে নিজেরা প্রকাশ করেনি, তারা তাদের বিষয়ে স্পষ্ট করলে আমরা বসব।’ মতবিনিময় সভায় অংশ নেওয়া ছাত্রসংগঠনগুলো হল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), ছাত্র আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), জাতীয় ছাত্র সমাজ (জাফর), জাগপা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মিশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ভাষানী ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (পার্থ), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্রপক্ষ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ (নুর আলম), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, পাহাড়ি ছাত্র

পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা