ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত – ইউ এস বাংলা নিউজ




আযম খান লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত

আযম খান লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ |
আসিফ নজরুলের বাচ্চা মেয়েটার জন্য খুবই খারাপ লাগলো। তার মেয়েটা কি পরিমাণ ট্রমার মধ্য দিয়ে গেছে সেটা একটা শিশুর বেড়ে উঠার জন্য নিঃসন্দেহে ভালো কিছু নয়। মেয়েটার জন্য সহানুভূতি এবং ভালোবাসা রইলো। ছাগল চুরির ঠিক একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের উপরে নিপীড়ন হচ্ছিলো। খুন, ধর্ষণ, বাড়িতে অগ্নিসংযোগ কি না হয়েছে। আসিফ নজরুলরা সে সময়ে এগুলোতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব নির্মমতা এখনো প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। এসব ঘটনার ভিকটিমেরা এবং তাদের পরিবারগুলো কি পরিমাণ ট্রমা, ভয়াবহতার মধ্য দিয়ে গেছেন সেটা পরিমাপ করা দুরূহ। আসিফ নজরুলের নিজের মেয়ের ট্রমার দিকে তাকিয়েও ঐ মানুষগুলো এবং তাদের পরিবার, সন্তানদের প্রতি কোন সহানুভূতি জন্মায় নাই।

অথচ, কি মানবিকতার সবকটাই না তারা আমাদের দেন। আবারো সুযোগ পেলে দিবেন। নাসিরুদ্দিন পাটোয়ারী একজন প্রাপ্তবয়স্ক মানুষ। কোন কিশোর নন, টিনেজারও নন। সে একটা বাচ্চার মেয়ের পোষা ছাগল চুরি করার লোভ সামলাতে পারে নাই। তারপরে ছাগলটাকে আংশিক জবাই করে বহুক্ষণ ফেলে রেখেছিল। কারণ বটি দিয়ে কাজটা করা সম্ভব হচ্ছিলো না। পরে কাওরানবাজার থেকে চাপাতি এনে কাজ সম্পন্ন করে। আমরা বহু মানুষ মাংস খাই। বাঁচার জন্য খাই। রসনা বিলাসের জন্যও খাই। কিন্তু এজন্য কোন নির্মমতার আশ্রয় নেই না। একটা বাচ্চার মেয়ের পোষা ছাগল দেখে কোন প্রকারের দয়ামায়াহীন মানুষ হলে সেটা চুরি করে খাওয়ার খায়েশ হতে পারে। একটা বাচ্চা মেয়ের ছাগল দেখে লোভ সামলাতে পারে না

যারা তারা দুর্নীতির লোভ সামলাতে পারবে সেটা তো অসম্ভব। ফলাফলে এরা সবাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। রিকশা ভাড়া যাদের পকেটে ছিল না তারা এখন হাজার কোটি টাকার মালিক। কোটি টাকা দামের গাড়িতে চড়ে। বিলাসবহুল এপার্টমেন্টে থাকে। এদের হাতে দেশ, দেশের সাড়ে সর্বনাশ। ফলাফলে লুটপাটের স্বর্ণযুগ যাচ্ছে। কেউ লুটছে গ্যাস বেশি দামে কিনে, কেউ লুটছে বোয়িং বিমানের কমিশন খেয়ে, কেউ লুটছে চাঁদাবাজি করে। এসব টাকা তো আসমান থেকে আসে না। সাধারণ মানুষের পকেট থেকে যায়। বিদ্যুৎ এর দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে পকেট থেকে টাকাগুলো নেয়া হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের দেশী সহযোগীদের হাতে দেশ। ইংরেজরা ক্ষমতা নেয়ার মাত্র এক দশকের

মাঝে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী দেশ থেকে বাংলা রুপান্তরিত হয় দুর্ভিক্ষ পীড়িত এক দেশে। ৭২ বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলারে পরিণত হওয়া অর্থনীতিতে লুটপাটের মচ্ছব যাচ্ছে এখন। ওদিকে বিদ্যুৎ বিল আর বাসা ভাড়ার পরিমাণ এখন কাছাকাছি চলে গেছে। মানুষের সুখ-দুঃখ কষ্টে তাদের কি আসে যায়!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি যুক্তরাষ্ট্রকে হুথিদের উপর হামলার অনুরোধ কোনঠাসা সৌদির: “তোমাদের যুদ্ধে পরামর্শ সহয়তা নিয়ে পাশে আছি” জবাব ট্রাম্পের BRICS সম্মেলনের আগে নয়াদিল্লিতে পুতিন ও পেজেশকিয়ানের ডলার-বিরোধী বার্তা, মোদির নিরাপদ সমুদ্রপথের আহ্বান কোন রকম টেন্ডার ছাড়াই অনেক বেশি মূল্যে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের কাজ দেওয়া হলো! খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ ‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো “আমাকে টার্গেট করা হয়েছে” — WHO বিতর্কে নীরবতা ভাঙলেন সায়মা ওয়াজেদ হুথিদের দ্রুত অগ্রযাত্রায় ইয়েমেনের উপকূলীয় এলাকার ৫৪০০ বর্গকিলোমিটার দখল নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর! পুতিন: ইউরোপের সঙ্গে সংঘাতের কোনো কারণ নেই রাশিয়ার