চীনে বিয়ের হার কমল ২০ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চীনে বিয়ের হার কমল ২০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
চীনে ২০২৪ সালে বিবাহ কমেছে ২০ শতাংশ। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। তরুণ-তরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না। দেশটির সরকারি এক জরিপে উঠে এই তথ্য। সোমবার এএফপির প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৬ দশমিক ১ মিলিয়নের বেশি বিয়ে হয়। তবে তার আগের বছর এই সংখ্যা ছিল ৭ দশমিক ৬৮ মিলিয়ন। এএফপি। বিয়ে ও সংসার শুরুর আগ্রহ কমার জন্য চীনে শিশু যত্ন ও শিক্ষায় উচ্চ ব্যয়কে দায়ী করা হয়। তা ছাড়া গত কয়েক বছর ধরে দেশটির যে অর্থনেতিক প্রবৃদ্ধি হচ্ছে তাতে বিশ্ববিদ্যালয় থেকে পাশ

করা শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা চাকরি করছে তাদের মধ্যে আছে নানা ধরনের অনিশ্চয়তা। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ইয়ি ফক্সিয়ান এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এমনকি ২০২০ সালে অর্থাৎ করোনা মহামারির সময়ও বিবাহ কমেছিল ১২ দশমিক ২ শতাংশ। তিনি আরও বলেন, ২০২৪ সালে যে সংখ্যক বিয়ে রেকর্ড করা হয়েছে তা ২০১৩ সালের ১৩ দশমিক ৪৭ মিলিয়নের চেয়ে অর্ধেকেরও কম। এই প্রবণতা অব্যাহত থাকলে চীন সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা জনসংখ্যাগত দুর্বলতার কারণে নষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, জনসংখ্যার দিক থেকে বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এক দশমিক

৪ বিলিয়ন জনসংখ্যা রয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো দেশটির মানুষ দ্রুত প্রবীণ হয়ে যাচ্ছেন। চীনের ১৮৮০ থেকে ২০১৫ সালে এক-সন্তান নীতি এবং দ্রুত নগরায়নের কারণে কয়েক দশক ধরে জন্মহার হ্রাস পেয়েছে। আসন্ন দশকে দেশটিতে প্রায় ৩০০ মিলিয়ন মানুষ অবসরে যাবেন। যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সমান। সমস্যা মোকাবিলায় কর্তৃপক্ষ এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিয়ে, প্রেম, সন্তান জন্ম ও পরিবার সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়ার জন্য চীনের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ভালোবাসা বিষয়ক শিক্ষা দেওয়ার আহ্বন জানানো হয়েছে। নভেম্বরে চীনের রাজ্য পরিষদ বা মন্ত্রিসভা স্থানীয় সরকারগুলোকে জনসংখ্যা সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে বলেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং