চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেপ্তার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ August, ২০২৫

চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ August, ২০২৫ |
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত চোরচক্র এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওই ওয়ালেটে নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার এবং পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড ছিল। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা করা হয়। তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ

বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। এরপর ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে বুধবার (২৭ আগস্ট) মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত অন্তুকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের তথ্যমতে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার