চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ October, ২০২৫

চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ October, ২০২৫ |
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাব বিভাগে কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ওই তিন কর্মকর্তা হলেন চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) মাসুদুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি গত ৬ অক্টোবর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি দ্রুততম সময়ের

মধ্যে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। দুদকের ২০২৪ সালের ১৩ জুনের পত্রের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চসিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার