চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
বোনের বিয়ের আনন্দঘন মুহূর্ত নিমেষেই রূপ নিলো দুঃস্বপ্নে। চাচাতো বোনের মেহেদী অনুষ্ঠানে আনন্দের ছলে দেওয়া একটি জাতীয় স্লোগান এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করাই কাল হলো চট্টগ্রামের বোয়ালখালীর দুই ছাত্রলীগ নেতার জন্য। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফেসবুকের ওয়ালে ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই বিয়ের আসর (কমিউনিটি সেন্টার) থেকে তাদের গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। ​যেভাবে ছড়ালো সেই ভিডিও ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন (শুক্রবার) বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে ছিল এক তরুণীর মেহেদী রজনী। সেই পারিবারিক মঞ্চে বসেই হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং কমিটির

সদস্য মো. রায়হান (২৩) ছাত্রলীগের পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ফুটেজটি ফেসবুকে আপলোড করা হলে মুহূর্তেই তা সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসনের নজরে আসে। ​বিয়ের আসরে পুলিশের হানা ​মেহেদী অনুষ্ঠানের পরদিন অর্থাৎ ৬ জুন (শনিবার) রাতে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টারে চলছিল মূল বিয়ের অনুষ্ঠান। আনন্দ-উৎসবে যখন সবাই মশগুল, ঠিক তখনই রাত ১০টার দিকে বোয়ালখালী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বিয়ের আসর থেকেই গ্রেপ্তার করা হয় আজিজ ও রায়হানকে। ​বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​”সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুনির্দিষ্ট

তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই সংজ্ঞাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে দায়ের হওয়া একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আজ আদালতে পাঠানো হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক