চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৫

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৫ |
চট্টগ্রামে দোহাজারীতে ত্রিমুখী সংঘর্ষে এক পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হাশিমপুর এলাকার করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মো. সেলিমের স্ত্রী শামিমা আক্তার। অন্যজন হলেন- ময়মনসিংহের মো. শরিফ। আহতরা হলেন- জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, পলাশ, বেবি আক্তার ও মো. রহিম। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ঈগল বাসটি দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে

পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা