ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটা বাজে। কেউ ব্যাপারটা স্বীকার করে নেন, কেউ আবার বেমালুম অস্বীকার করে যান! চিকিৎসকদের মতে, নাকের ভিতর শ্বাস চলাচলে বাধা পেলে কিংবা গলার পেছন দিকে আলজিভের দিকের টিস্যু কোনো কারণে অত্যধিক ঢিলে হয়ে গেলে, এমন আওয়াজ বেরোতে পারে। তবে যে কারণেই হোক, এই সমস্যার সমাধান করা জরুরি। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। চলুন জেনে নেই। পিপারমিন্ট অয়েল শ্বাসনালী বাধামুক্ত রেখে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে পিপারমিন্ট অয়েল। তাই ঘুমোনোর আগে বুকে কয়েক ফোঁটা এই তেল মালিশ করে নিন। তাতেই কমবে নাক ডাকা। ধূমপান ছাড়ুন ধূমপানের কারণে নাক, গলার পর্দা ফুলে গিয়ে

স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রভাবিত হতে পারে। তাই ধূমপান ছাড়লে শ্বাসের সমস্যা দূর হওয়ার পাশাপাশি নাক ডাকাও কমবে। পাশ ফিরেই ঘুমান চিৎ হয়ে ঘুমালে জিহ্বার অংশ শ্বাসনালীতে বাধা সৃষ্টি করে। তাই পাশ ফিরে ঘুমোন। এতে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নাক ডাকা নিয়ে চিন্তা বাড়বে না। হাইড্রেটেড থাকুন ডিহাইড্রেশনের কারণে নাক ও গলায় ঘন শ্লেষ্মা নিঃসরণ হয়। এর কারণে নাক ডাকার দাপট বাড়বে। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানিপান করুন। ঘুমানোর আগে এই কাজ করুন।ঘুমোতে যাওয়ার আগে অ্য়ালকোহল বা ঘুমের ওষুধ খাবেন না। এর কারণে গলার মাংসপেশি শিথিল হওয়ায় নাক ডাকার সমস্যা বাড়বে। স্টিমেই মিলবে উপকার ঘুমোতে যাওয়ার আগে স্টিম নিন। এতে নাক পরিষ্কার থাকবে। তাই নাক ডাকার আওয়াজে পাশের ব্যক্তির

ঘুমও ভাঙবে না। এছাড়া অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু শ্বাসনালিতে চাপ পড়ে। তাই একটা হেলদি ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন রাখুন হাতের মুঠোয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?