গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ July, ২০২৬

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ July, ২০২৬ |
গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শোক ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- ১৬ই জুলাই এক অত্যন্ত বেদনাবিধুর, নৃশংস ও কলঙ্কিত দিন। ২০২৫ সালের এইদিনে গোপালগঞ্জের মাটিতে অবৈধ ইউনূস সরকারের নির্দেশে দুজন উপদেস্টার সরাসরি তত্ত্বাবধানে নিরীহ গ্রামবাসীর ওপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। ইতিহাসের পাতায় যুক্ত আরো একটি কালো দিন। যা পাকিস্তানি হানাদার বা রাজাকারদের হাতে নয়, কালো অধ্যায় রচিত হয়েছে এদেশের কিছু রাষ্ট্রবিরোধী মানুষের হাতে। চরম প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদা রক্ষায় গোপালগঞ্জের নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিরোধে

নেমেছিলেন। সেদিন দেশের অস্তিত্ব রক্ষায় সেনাসদস্যদের গুলিতে যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁরা আমাদের পরম শ্রদ্ধেয় শহিদ। আজকের এই শোকাবহ দিনে আমি সেই সকল বীর শহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে, এই বর্বরোচিত হামলায় যারা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলার শিকার হয়ে চরম নির্যাতন ভোগ করছেন, তাঁদের সকলের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। সেদিন গোপালগঞ্জে গণহত্যা চালিয়েই অবৈধ সরকার ক্ষান্ত হয়নি, তারা ১২ হাজার নিরীহ মানুষকে আসামী করে মামলা দিয়েছে, অর্ধশতাধিক শিশুকে গ্রেপ্তার করে মানবাধিকার লঙ্ঘনের কালো অধ্যায় রচনা করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলার মানুষের সাথে এই অবিচারের সব

জবাব দেওয়া হবে। বুলেটের আঘাতে সাময়িকভাবে আমাদের স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হলেও, এ অঞ্চলের বীরজনতা তথা বাংলাদেশের আপামর মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে কখনও দমিয়ে রাখা যাবে না। ইনশাল্লাহ, বাংলার পবিত্র মাটিতে গোপালগঞ্জ গণহত্যাসহ বিগত ২ বছরের সকল খুনেরও সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করবো। আসুন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা শোককে শক্তিতে রূপান্তর করি এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক