ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট
ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা
গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দুজনই ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার ৩০ মিনিট পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
ঘটনা
দুটির সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের সদর থানার ওসি মেহেদী হাসান। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি। এ ছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও একটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ মর্গে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।