গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
রাজশাহীর ঝলক-পলক নামের এক মেসের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীদের দাবি, মানহীন খাবার, অনুমতিবিহীন গভীর রাতে রুমে পুরুষ মানুষ প্রবেশ, মনগড়া বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতা করে আসছিল রাজশাহীর ‘ঝলক-পলক’ নামের মেসের মালিক মতিন ও তার দুই ছেলের বিরুদ্ধে। সবশেষ রবিবার (২২ ডিসেম্বর) সকালে খাবার নিয়ে এক নারী শিক্ষার্থীকে নির্যাতন ও মারধরের ঘটনায় মেস মালিকের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। পুলিশ মেস মালিকের দুই ছেলে ঝলক (২২) ও পলক (২১)-কে আটক করে থানায় নিয়ে আসে। এর জেরে মেস মালিক সন্ধ্যা থেকে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। রাতের মধ্যে তাদেরকে মেস থেকে বের

হয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা মেসের গেটের তালা ভেঙ্গে বের হয়ে আসে। রাত ১২টা ৩০ মিনিটের সময় প্রায় ৩০০ ছাত্রী মিলে নির্যাতনের শিকারের দায়ে থানায় অভিযোগ করতে যান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী জানান, মেস মালিকরা আমাদের সব-সময় নির্যাতন করে। অতিরিক্ত টাকা দাবি করে। মেসের নিয়মকানুন বহির্ভূত কর্মকাণ্ড করে। আজকে আমাদের এক সহপাঠীকে চরম লাঞ্চনার শিখার হতে হয়েছে তাদের কাছে। তাই বাধ্য হয়ে আমরা আজকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। নির্যাতনের স্বীকার এক শিক্ষার্থীর অভিযোগ, মেসের সাথে ৭ মাসের চুক্তিপত্র দেখতে চাইলে, আইনজীবী এনে তারপর দেখার জন্য বলা হয়। সে তার অধিকার দাবি করলে তাকে হুমকি দিয়ে অভিযুক্ত ঝলক বলে ‘তোকে রাজশাহীতে

থাকতে দেবো না, তোর রাজশাহীতে থাকা মুশকিল করে দেবো, তুই আজকে রাতে কিভাবে থাকিস সেটা দেখব। অভিযুক্ত ঝলক সেই নারী শিক্ষার্থীর হাত চেপে ধরে এবং লোহার রড মারতে উদ্যত হয়। ঝলকের মা তাকে বাধা দেয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তামজিদ সরকার জিসান নামে এক শিক্ষার্থী জানান খাবারের কোন্দলে মেস মালিকের ছেলে সকাল থেকে নারী শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে। আমার ছোট বোন খবর জানালে আমরা উদ্ধারে আসি। তাদেরকে উদ্ধার করে থানায় অভিযোগ দায়ের করার জন্য থানায় যাচ্ছি। মেসের ভুক্তভোগী এক ছাত্রী বলেন, মেস মালিক ও তার ছেলেরা বিভিন্ন সময় মেসের ছাত্রীদের মানসিক নির্যাতন করে আসছেন। কিছুদিন পরপর মেসের সিট ভাড়া ভাড়া বাড়িয়ে দেন। কেউ মেস

ছেড়ে দিতে চাইলে বলে ৭ মাসের টাকা দিয়ে যেতে হবে। ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, মেস মালিক সময়ে অসময়ে মেয়েদের রুমে ঢুকে পড়েন। যার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মেসের নিরাপত্তা ব্যবস্থাও ভালো না, যেকোনো সময়ে বাড়িওয়ালাসহ বাহিরের লোক মেসের ভেতর ঢুকে পড়েন। কোন সমস্যা নিয়ে অভিযোগ দিতে গেলে উল্টো আমাদের নোংরা ভাষায় কথা শোনান। রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাসুদ বলেন, সকালে শিক্ষার্থীদের খাবার নিয়ে ঝামেলা হয়েছে। খিচুড়িতে পাথর পাওয়া গেছে। এই নিয়ে মেস মালিকের সাথে কথা কাটাকাটি হলে মেস মালিকের দুই ছেলে তাদের উপর হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম