গণভবন লুট ও ৩২ নম্বর ভাঙচুরকারীদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে : গোলাম মাওলা রনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৬

গণভবন লুট ও ৩২ নম্বর ভাঙচুরকারীদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে : গোলাম মাওলা রনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৬ |
গণভবনে চুরির সঙ্গে এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন। গোলাম মাওলা রনি বলেন, ‘বর্তমানে দেখবেন যারা গণভবনে চুরির সঙ্গে জড়িত এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে জড়িত তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। এটা গর্বেরও বিষয় নয়। এ ছাড়া যারা চিহ্নিত হয়ে গেছে তারা এই কাজগুলো করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছে। কেউ নিজেদের দায় অন্যের ওপর চাপা দিচ্ছে ইত্যাদি নানা রকম ঘটনা

ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে।’ তিনি বলেন, ‘অনেকের ব্যক্তিগত জীবন, শারীরিক ও মানসিক ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে।’ এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন। অনেকে ক্ষমতায় থাকার পরও সারাক্ষণ মৃত্যুভয়ে থরথর করে কাঁপছেন।’ এমন কেন হয়—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের তার চেয়েও অপমৃত্যু তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধুর। তাকে হত্যার সঙ্গে যারা জড়িত—এমন একটা সিঙ্গেল লোক সুস্থভাবে বাঁচতেও পারেনি এবং স্বাভাবিকভাবে মরতেও পারেনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন