খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই সাংবাদিকের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, রোববার রাত সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় জানা যায়। পুলিশ সূত্র জানায়, এর আগে সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা সেখানে

গিয়ে নৌ পুলিশকে খবর দেন। এরপর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান। পুলিশ জানায়, মৃত ওয়াহেদ-উজ-জামানের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি–শার্ট। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ