খাওয়া ও বিশ্রামে ব্যস্ত, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

খাওয়া ও বিশ্রামে ব্যস্ত, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সহকারি কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে এবং পরিদর্শক আব্দুল আলীম ও

এস আই মাসুদ লাইন ওয়্যারে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার শহরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর থানায় যান অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম। গিয়ে দেখতে পান থানার ৪ থেকে ৫টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি। তিনি খেতে গিয়েছিলেন বলে পরে জানা গেছে। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুজনই দুপুরের

খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, আজকের (শুক্রবার) বিষয়ে রিপোর্ট খারাপ ছিল। সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। খাওয়া, নামাজের জন্য সবার একসঙ্গে যাওয়া যাবে না। সবাই একসঙ্গে চলে আসলে মাঠে কারা দায়িত্ব পালন করবে? তারা সুস্পষ্টভাবে সিনিয়রদের কমান্ড ফলো করেননি। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনজনকে প্রত্যাহারের বিষয়ে ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ