ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি শাহীন-৩ এবং আবাবিল সিস্টেমের জন্য রকেট মোটর পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য বড় সিস্টেমের জন্য সরঞ্জাম সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করেছে। মিলার বলেন, এ নিষেধাজ্ঞা পাকিস্তানভিত্তিক উদ্ভাবনী সরঞ্জাম এবং চীনা নাগরিকের পাশাপাশি চীনভিত্তিক সংস্থা হুবেই হুয়াচংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট কোম্পানি, ইউনিভার্সাল

এন্টারপ্রাইজ এবং জিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির ওপরও আরোপ করা হয়েছে। এসব কোম্পানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিধিনিষেধের পরও জেনেশুনে সরঞ্জাম স্থানান্তর করার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ রয়টার্সকে বলেছেন, চীন দৃঢ়ভাবে একতরফা (মার্কিন) নিষেধাজ্ঞা এবং এখতিয়ারবহির্ভূত এলাকায় হস্তক্ষেপের বিরোধিতা করে। কারণ এ ধরনের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই। তিনি বলেন, চীন তার দেশের কোম্পানি ও ব্যক্তিদের অধিকার ও স্বার্থ

দৃঢ়ভাবে রক্ষা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম