ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ May, ২০২৬

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৬ |
ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ১০ই মে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করেন। নাসির উদ্দীন নাসিরের অভিযোগ, ইডেন কলেজে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে কৃত্রিম মব বা জনরোষ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না

হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে। নাসির উল্লেখ করেন, যারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে আসীন হতে দেখা গেছে। তিনি একে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা