কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নাম আলোচনায় এলেও বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে—দলীয় নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পক্ষে অবস্থান তাদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংবিধান সংশোধিত না হওয়ায় বিদ্যমান পদ্ধতিতেই জাতীয় সংসদের ৩৫০ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম

খান যুমনা টিভিকে বলেন, ‘কন্সটিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের ভোটে। ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এই পরিবর্তনটা সংবিধানের ধারা অনুযায়ী হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের উপরেই। সেখানে সংগত কারণেই বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে আছে, তাদের মনোনীত প্রার্থী যিনি, তিনিই তো নির্বাচিত হয়ে আসবেন।’ রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলেও সংবিধানের বিধান উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে নিয়মই আছে। রাষ্ট্রপতি

যদি রিজাইন করে তাহলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হয়, আন্টিল দি ইলেকশন অফ নেক্সট প্রেসিডেন্ট।’ এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীও। রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতৃত্ব থেকেই কাউকে বেছে নেওয়ার পক্ষে মত দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী, এরকম যারা তাদের

মধ্য থেকেই গিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কারণ রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকে হলে হয় কি, রাজনীতিবিদের পক্ষ কিংবা প্রতিপক্ষ উভয়দিকেই সম্মান বোধ করার একটা নৈতিকতা জন্ম নেয় ভেতরে। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশের চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়েও একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলি সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে।’ রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দল নিজেরা পরামর্শ করে ঠিক করবে কাকে মনোনয়ন দিবে। নির্বাচন কমিশনের একটা ফরমালিটি আছে, ফরম ফিলাপ করে ইত্যাদি,

তারপরে ইলেকশন হয় পার্লামেন্টে। আমরা মনে করি যে দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় অরাজনৈতিক কাউকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে দলীয় নেতাকেই রাষ্ট্রপতি করার প্রবণতা স্পষ্ট। শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলের স্থায়ী কমিটির বৈঠক থেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা