কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:৪০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৪০ 167 ভিউ
তিতাস গ্যাসের আওতাধীন দক্ষিণ কেরানীগঞ্জ, মধ্যপাড়া ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার মিরেরবাগ, বাজার রোডের ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আকবর মোল্লা নামের এক ব্যক্তির একটি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে দেড় টন ওজনের একটি বয়লার ও প্রতিটি ২০০ ঘনফুটের চারটি ড্রয়ার পাওয়া গেছে। আকবর মোল্লা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ওই কারখানায় প্রতিদিন ৮৫ হাজার ঘনফুট গ্যাস চুরি করতেন। যার বাজার মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন বছর এভাবে গ্যাস চুরি করে আকবর মোল্লা এ কারখানা চালাচ্ছিলেন। স্থানীয়রা আরও জানান, আকবর মোল্লা প্রকাশ্যে এখানে

গ্যাস চুরি করে কারখানা চালাতেন। এটা তিতাসের স্থানীয় অফিসের সবাই জানতেন। কিন্তু কেউ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেন না। আকবর মোল্লা সবাইকে বলতেন তিনি তিতাস গ্যাস কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লার ভাই। যে কারণে কেউ টুঁ শব্দ করতেন না। এভাবে গত তিন বছরে তিনি ৭-৮ কোটি টাকার গ্যাস চুরি করেছেন। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের নির্দেশে কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। বুধবারের অভিযানের আগে বিচ্ছিন্ন করা বসুন্ধরা রিভারভিউ এলাকার আরও পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ভবনগুলোতে গ্যাস সংযোগ পাওয়া যায়নি। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে এ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ছয়টি শিল্প সংযোগ এবং দুটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এগুলোতে দৈনিক প্রায় ২ লাখ ৮৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সেলিম মিয়া ও প্রকৌশলী মো. তওহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত? এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা উগ্রপন্থীদের অবাধ সুযোগ ও সংখ্যালঘুদের ঝুঁকি: বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূতকে ঘিরে প্রশ্ন কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু: প্রশ্নবিদ্ধ ‘মানবিক’ বিচারব্যবস্থা পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত ১১২ জনের মৃত্যু