কেমন হবেন হিজবুল্লাহর পরবর্তী নেতা, জানালেন বিশ্লেষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কেমন হবেন হিজবুল্লাহর পরবর্তী নেতা, জানালেন বিশ্লেষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন। এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্বে নতুন কাউকেই দেখা যাবে অচিরেই। কেমন হতে পারেন হিজবুল্লাহর পরবর্তী নেতা? এমন প্রশ্নের উদ্ভব হতেই এর জবাবও দিয়েছেন বিশ্লেষকরা। হালা জাবের নামের এক বিশ্লেষক, যিনি ‘হিজবুল্লাহ: বর্ন উইথ এ ভেঞ্জেন্স’ বইটির লেখক, তিনি আল জাজিরাকে জানিয়েছেন, হাসান নাসরুল্লাহর মৃত্যু লেবাননের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। সানডে টাইমসের সাবেক সংবাদদাতা বলেন, ‘অনেক মানুষ শোকাহত হবে, দুঃখে ডুবে যাবে, শূন্যতা অনুভব করবে। কারণ এই নেতা ৩২ বছর ধরে তার জনগণের সঙ্গে একই পথের পথিক ছিলেন’। হালা জাবের আরও যোগ করেন, ‘একটি প্রজন্ম

নাসরুল্লাহর সঙ্গেই বেড়ে উঠেছে। তারা তার কথা শুনেছে, তাকে সমর্থন করেছে। তিনিও তাদের আশা দিয়েছেন, তাদের একটি কণ্ঠ হয়ে উঠেছেন, তাদের স্বাধীনতা ও শক্তি দিয়েছেন এবং দখলদারিত্ব থেকে মুক্তি দিয়েছেন’। সেই সঙ্গে এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে, তবে হিজবুল্লাহ কেবল একজন নেতার ওপর নির্ভরশীল নয় এবং একজন নেতার হত্যার মাধ্যমে তাদের প্রতিরোধ সংগ্রাম শেষ হয়ে যাবে না। তিনি বলেন, ‘ইসরাইল মনে করে নাসরুল্লাহ ও তার সহকর্মী এবং কয়েকজন কমান্ডারকে হত্যা করেই তারা এই সংগঠনকে শেষ করে দিয়েছে। কিন্তু ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাগুলো আমাদের দেখিয়েছে যে, একজন নেতা চলে গেলে আরেকজন তার জায়গায় আসেন এবং শক্ত ভাবে হাল ধরেন’। জাবের আরও বলেন, হিজবুল্লাহর নতুন

নেতৃত্ব সাধারণত ‘আরও তীব্র, আরও দৃঢ়সংকল্পবদ্ধ এবং আরও অগ্রগামী’ হয়ে থাকবে। ১৯৯২ সালে যখন হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা আব্বাস আল-মুসাভিকে ইসরাইল হত্যা করে, তখন নাসরুল্লাহ এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। জাবেরের মতে, ‘নাসরুল্লাহ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন, সংস্কার করেছেন, পরিপক্ব করেছেন এবং একে আজকের অন্যতম শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন’। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল