কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ July, ২০২৬

কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি”

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ July, ২০২৬ |
ইউনূস আমলের কথিত ট্রাইব্যুনালের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন ঝুঁকির বিষয়টি জেনেও তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, “আমি বাংলাদেশে ফিরব, আদালতেরও মুখোমুখি হবো।” এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারেও শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন, আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। তবে শুধু তিনি একা নন, জীবনের নিরাপত্তার কারণে বিভিন্ন দেশে অবস্থানরত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তাঁর সঙ্গে দেশে ফিরে আদালত-মামলার মুখোমুখি হবেন। এবার জাপানের কিয়োডো নিউজকে শেখ হাসিনা বলেন, “তারা আমাকে কারাগারে পাঠাতে পারে।

এমনকি আমাকে ফাঁসিতেও ঝোলানোর চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি।” সরকারবিরোধী হামলা-সংঘাতের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট দেশত্যাগের পর গত প্রায় দুই বছর ধরে ভারতেই রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর অনুপস্থিতিতে পরিচালিত ফরমায়েশি বিচারে ২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনালে দাঙ্গা দমনে কঠোরতার নির্দেশ দানের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন বরাবরই। রাষ্ট্রের সম্পদ এবং জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত সাংবিধানিক নির্দেশনা পালন করেছে, উল্লেখ করে ট্রাইব্যুনালের সকল অভিযোগের সুস্পষ্ট জবাব দিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। কিয়োডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যুদণ্ডের ওই রায়কে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন। এদিকে,

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে কয়েকবার প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লি ঢাকার আবেদন পেয়েছে এবং আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি পর্যালোচনা করছে। তবে এও জানিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে বন্দি হিসেবে নন, বরং সম্মানিত অতিথি হিসেবে অবস্থান করছেন। চলতি মাসের শুরুতে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে গত ১৪ই জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার তাঁকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করবে। ২০২৪-এর জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত কোটা আন্দোলনের

নাম করে সরকারর পতনের উদ্দেশ্য নিয়ে ব্যাপক সহিংসতা হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়ে ১৪০০ মানুষ নিহত হয়েছেন, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান বলে উল্লেখ করা হয়। যদিও সরকারি হিসেবে দাবি করা হয়েছে এই সংখ্যা ৮৪৩ জন। আবার বিভিন্ন সময় নিহতদের অনেকের ফিরে আসারও খবর মিলেছে, হতাহতদের অনেকেই বিভিন্ন দুর্ঘটনায় আহত-নিহত হয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা এসব হত্যার নির্দেশ দিয়েছে বলে দাবি করেছে ইউনূস সরকার ও বিএনপি সরকার। তবে এসব অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আন্দোলনটি ‘রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবিত’ ছিল; যা খোদ ড. ইউনূস নিজেই স্বীকার করেছেন তার

বিভিন্ন বক্তব্যে। কিয়োডো নিউজকে শেখ হাসিনা বলেন, “স্বাধীন বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা যদি প্রত্যেক ব্যক্তির মৃত্যুর কারণ এবং কোন অস্ত্র বা গুলি থেকে তা হয়েছে, তা পরীক্ষা করেন, তাহলে এখনো সত্য উদঘাটন করা সম্ভব।” বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “একটি স্থিতিশীল বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল, উন্নয়ন সহযোগী এবং জাপানের মত যেসব দেশ আমাদের উন্নয়নযাত্রায় আস্থা, সম্পদ ও বন্ধুত্বের বিনিয়োগ করেছে, তাদের জন্যও গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “দেশের প্রয়োজন ক্ষত নিরাময়। তবে পুনর্মিলনের অর্থ কখনোই দায়মুক্তি হতে পারে না। অপরাধের জন্য দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।” বাংলাদেশে এখন শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ফলে গত ত্রয়োদশ সংসদ

নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আগামী এক দশক পুনরুদ্ধার ও নবায়নের দশক হতে পারে, তবে তা তখনই সম্ভব, যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং