কারাগারে সাবেক এমপি গিনির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৫

কারাগারে সাবেক এমপি গিনির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৫ |
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর বিষয়টি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন। কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনোভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে,

এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’ প্রসঙ্গত, কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার