ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের
‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সৈকত বলেন, কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। খাওয়া-দাওয়াও ঠিকমতো হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। ভোরে আদালতে আনা হয়। খুব কষ্টে আছি।
সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম
বলেন, একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।