কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
এবারের ঈদেও সাধারণ বন্দিদের পাশাপাশি কারাগারে আছেন কয়েক ডজন সাবেক মন্ত্রী-এমপি, ভিআইপি, সাবেক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক আমলা। নতুন পাঞ্জাবিতে ঈদ করবেন তারা। থাকছে বিশেষ খাবার— পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ মজাদার খাবার। ঈদের জামাতে নামাজ আদায়ের পাশাপাশি থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ। কারাসূত্র জানায়, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে আনুমানিক ৮২ হাজার বন্দি রয়েছেন। যদিও কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৪৬ হাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসব বন্দির জন্য থাকছে বিশেষ আয়োজন। নির্ভরযোগ্য কারাগার সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের তালিকায় রাখা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ আরও কয়েকটি পদ। সকালে পরিবেশন করা

হবে পায়েশ ও মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরু-খাসির মাংস (হিন্দুদের জন্য), মুরগির রোস্ট, চমচম, কোল্ডড্রিংক্স, পান-সুপারি ও সালাদ। বিকেলে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম। এ ছাড়া বন্দিদের স্বজনদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য থাকবে ফ্রি জুস কর্নার, চিপস ও শিশুদের জন্য চকলেট। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ কর্মকর্তাসহ ১৩০ জন বন্দিও ঈদের বিশেষ খাবার পাবেন। এরই মধ্যে তাদের পরিবারের দেওয়া নতুন পাঞ্জাবি, নতুন পোশাকসহ অন্যান্য জিনিসপত্র নিয়ম অনুযায়ী তারা গ্রহণ করেছেন। বিশেষ কারাগারে থাকা এসব বন্দির বেশিরভাগই বয়স্ক এবং আগে থেকেই

বিভিন্ন রোগে আক্রান্ত। তারা নিয়মিত ওষুধ সেবন করছেন এবং কারাগারেও সেই চিকিৎসা চলমান রয়েছে বলে জানা গেছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদ উপলক্ষে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া আয়োজন এবং পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা শুধুমাত্র বন্দীদের নিজ পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের মধ্যে যেকোনো একদিন পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক