কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১২ মে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের উৎসবে মূল প্রতিযোগিতার বিভাগে জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত ২১ জন নির্মাতা। সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে এবার আসগর ফরহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এদা এবং পাওয়েল পাভলিকোভস্কির মতো কিংবদন্তিদের নতুন সিনেমার বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। গত আসরে হলিউড ব্লকবাস্টার সিনেমার আধিপত্য থাকলেও, ৭৯তম আসরে আন্তর্জাতিক এবং স্বাধীন ধারার নির্মাতাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবার প্রতিযোগিতায় একমাত্র মার্কিন পরিচালক হিসেবে লড়বেন ইরা স্যাক্স। আশির দশকের নিউ ইয়র্কের এইডস সংকটের প্রেক্ষাপটে তার নির্মিত ‘দ্য ম্যান

আই লাভ’ সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবারের আসরের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পাওয়েল পাভলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’। জাপানি মাস্টার ডিরেক্টর হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ সিনেমাটিও রয়েছে মূল প্রতিযোগিতায়। ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ দিয়ে কানের পর্দা উঠবে আগামী ১২ মে। উৎসবের অন্যতম বড় চমক হিসেবে থাকছেন হলিউড তারকা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ প্রদর্শিত হবে প্রিমিয়ার বিভাগে। এবারের আসরে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক। এছাড়া চলচ্চিত্রে

আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে। আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই বর্ণাঢ্য আয়োজনের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?