কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসেরই জয় দেখতে চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সময়ের ‌‌‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কমলাকে পছন্দ করার কারণ হিসেবে ডেমোক্রেট নেত্রীর ‌‌‘সংক্রামক’ হাসির কথাই উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার কমলা হ্যারিসকে নিয়ে এমনই বিদ্রূপাত্মক মন্তব্য করেন পুতিন। রাশিয়াপন্থি প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রুশ গণমাধ্যমের দুই নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর, পুতিন এমন বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন পুরোনো স্কুলের

রাজনীতিবিদ; যাকে আগেই অনুমান করা যায়। তবে মস্কো প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় বলেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে। কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ট্রাম্প খুব বেশি প্রতিশ্রুতিশীল নন। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনোমিক ফোরামে (ইইএফ) পুতিন বলেন, এটা মার্কিন জনগণের পছন্দ। এর পরই তিনি বলেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। আমরাও তাই করব, আমরা তাকে সমর্থন করব। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন- উভয়কেই হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছ থেকেও সাধুবাদ পান তিনি। হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি

অত্যন্ত খোলা মনের এবং এমনভাবে সংক্রামক হাসি উপহার দেন যে, এর অর্থ তার সবকিছুই ঠিক আছে। রুশ প্রেসিডেন্ট বলেন, এর অর্থ সম্ভবত তিনি রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকবেন। বিপরীতে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অন্য যে কারও চেয়ে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা