কবর থেকে উঠে এসে ককটেল ছুড়েছেন আওয়ামী লীগের চার নেতা! বৈছা নেতার অভিনব মামলায় আসামি ২৪৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

কবর থেকে উঠে এসে ককটেল ছুড়েছেন আওয়ামী লীগের চার নেতা! বৈছা নেতার অভিনব মামলায় আসামি ২৪৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন আওয়ামী লীগ নেতারা, আর ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি-শৃঙ্খলা— এমন অভিযোগ তুলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলটির ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মারজুক আব্দুল্লাহ নামে এক যুবক। আসামির তালিকায় আছে চার মৃত নেতার নামও, যারা নাকি এই হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মারজুক বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সাবেক নেতা। একইসাথে তিনি জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে আগ্রহী। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২রা জুলাই করা হয় এই মামলা। বিচারক এস এম

শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, এই নালিশী মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে আসামির তালিকায় চার প্রয়াত নেতার নাম যুক্ত করায় অভিযোগের সত্যতা ও মামলার উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন। আসামির তালিকায় যারা মামলাটির আসামির তালিকায় আছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব এবং রফিকুল ইসলাম খোকন। আরও আছে সিটির ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের

সাবেক সভাপতি খন্দকার রেজাউর রহমান রেজা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল ফারুক হুমায়ুন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম হাফিজুর রশিদ শিবলী ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাওলাদারের নাম। মৃত নেতারাও আসামি এর মধ্যে ২১২নং আসামি খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২শে জানুয়ারি। যদিও মারজুকের অভিযোগ, রেজাউর গত ১০ই জুন নগরীর গড়িয়ারপার এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছেন এবং সড়কে হাতবোমা ছুড়েছেন। মামলার ১৯৮নং আসামি আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫শে মার্চ। তার বিরুদ্ধেও ১০ই জুনের মিছিলের অভিযোগ। ২০২১ সালের ১৯শে অক্টোবর মারা যান ২২৫নং আসামি হাফিজুর রশিদ এবং একই বছরের

২৬শে জুলাই মারা যান ১৯৫নং আসামি আলী হাওলাদার। তাদের বিরুদ্ধেও আনা হয়েছে ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ। ‘মামলা ব্যবসায়ী’ বলছেন সাবেক কাউন্সিলর বরিশাল সিটির ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, ‘মারজুক নামের যে ব্যক্তি মামলাটি করেছেন তাকে বরিশালের সবাই মামলা ব্যবসায়ী বলে চেনেন। আগেও তিনি একটি মামলা করেছিলেন। এই মামলা যে ভুয়া সেটার বড় প্রমাণ আসামি চারজন মৃত। তারা কি কবর থেকে উঠে এসে বাদীর ওপর ককটেল নিক্ষেপ করেছেন? যারা মারা গেছেন প্রত্যেকের জানাজায় ছিলাম আমি।’ বরিশাল মহানগর আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ‘এই চারজন অনেকদিন আগেই মারা গেছেন। তারা বরিশাল সিটিতে বেশ পরিচিত ছিলেন এবং

সম্মানী ব্যক্তি। এই মামলা যিনি করেছেন, তিনি আসামি করার ভয় দেখিয়ে অনেকের থেকে চাঁদা তুলেছেন। এটা তার পেশা।’ এসব বিষয়ে জানতে মামলার বাদী বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডের ক্লাব রোডের বাসিন্দা মারজুক আব্দুল্লাহকে ফোন করেন প্রতিবেদক। তবে প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করলেও সাড়া দেননি তিনি। পরদিন কলব্যাক করে মামলার সাক্ষীদের ওপর দায় চাপালেন মারজুক। তার ভাষ্য, ‘রেজা নামে যে ব্যক্তির নাম দেওয়া হয়েছে মামলার আসামি হিসেবে, সেটা সাক্ষীদের ভুলের কারণে এসেছে। বাকি তিনজনের বিষয় আমি কিছু জানি না। সাক্ষীদের ভুল ইনফরমেশনের কারণে এমনটা হয়েছে।’ বরিশাল বিষয়ক গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, মামলায় মৃতদের আসামি করা হয়ে থাকলে তা

আদালত অবমাননা ও আদালতকে বিভ্রান্ত করার ঘটনা। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের স্ব-প্রণোদিত হয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। ২০২৫ সালের ১৪ই মে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুসহ ২৪৭ জনের নামে জুলাই মামলা করেছিলেন এই মারজুক। সেসময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। বৈছা নেতারাই সেসময় সংবাদ সম্মেলন করে মারজুকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করে সংগঠনটির জেলা কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন? রাত জেগে রিলস দেখছেন, লুকিয়ে আছে মারাত্মক বিপদ স্বর্ণের বাজারে হইচই, দাম কি আরও কমবে? ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা হয় কিংবদন্তি নয়তো আক্ষেপ- ইয়ামালের ভাগ্য নির্ধারণের রাত আয় বাড়লেও রেলের লোকসান ১৮৮৮ কোটি বিশ্বকাপের পর বাতিল হতে পারে ‘হাইড্রেশন ব্রেক’ ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান ঢাকাজুড়ে ফুটবল জ্বর, বড় পর্দার খোঁজে সমর্থকেরা বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ