ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু?
সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি
“আমাকে টার্গেট করা হয়েছে” — WHO বিতর্কে নীরবতা ভাঙলেন সায়মা ওয়াজেদ
বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস
২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে
কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম
আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি
‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট
চট্টগ্রামের চন্দনাইশে একটি ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ ১২ই সেপ্টেম্বর, শনিবার ভোররাত আনুমানিক চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকার ‘বিজয়া রামবিহারে’ এ তাণ্ডব চালায় অস্ত্রধারী ডাকাত দল।
বিহার কর্তৃপক্ষ জানায়, ভোররাত চারটার দিকে প্রতিদিনের ধর্মীয় কার্যাদি সম্পন্ন করার উদ্দেশ্যে নিজ কক্ষের দরজা খোলেন বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত। ঠিক সেই মুহূর্তেই ওঁৎ পেতে থাকা ৫-৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর কক্ষে আচমকা চড়াও হয়।
অস্ত্রধারীরা তাঁকে সরাসরি খাটে বসিয়ে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, “চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।”
এরপর ডাকাতেরা জোরপূর্বক তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়। আলমারি ভেঙে প্রায় ৩০
হাজার নগদ টাকা, একটি সাউন্ড বক্সসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। ডাকাতি শেষ করে চম্পট দেওয়ার আগে দুর্বৃত্তরা ভিক্ষুর কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ করে দিয়ে যায়। পরে তিনি পাশের কক্ষে থাকা দুই শ্রমণকে ডেকে দরজা খোলান এবং বিষয়টি স্থানীয়দের জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিহার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।