ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে হোস্টেল সংকট ও নানামুখী অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। এসব ব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে একযোগে ক্লাস বর্জন করেন এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসসহ অন্যান্য হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জরাজীর্ণ ভবন এবং রুমগুলোর অব্যবস্থাপনা শিক্ষাজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুৎ চলে গেলে পুরো হোস্টেল অন্ধকারে ডুবে যায়, আর পানির জন্য বাধ্য হয়ে বাইরের দোকান থেকে বোতলজাত পানি কিনে আনতে হয়। তারা বলেন, গত অর্থবছরে হোস্টেলের জন্য বরাদ্দ বাজেটের সঠিক ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি। তারা দ্রুত

ওই হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা চিকিৎসক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি, অথচ মৌলিক চাহিদাগুলোরই সঠিক ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ছাত্রাবাসগুলো বহু পুরোনো হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এরই মধ্যে পিডাব্লিউডি কাজ শুরু করেছে। দ্রুতই সমস্যার সমাধান হবে। এ ছাড়া নতুন দুটো ছাত্রাবাস নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম