এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
অবৈধ সম্পদ অর্জন ও গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার মাত্র একদিন পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূসক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে। এই বদলিকে অনেকে ‘সংস্কারের’ নামে অভিযুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আজ ৯ই অক্টোবর, বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক আদেশ জারি করে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) পদ থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে বদলি করে। আদেশে বলা হয়েছে, ‘জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ গত মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য

গোপনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার পরপরই তার এই বদলি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল এনবিআরের অধীনে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান, যার প্রধান কাজ হলো আপিল শুনানি ও নিষ্পত্তি করা। এই ট্রাইব্যুনালে কমিশনার (আপিল) বা অন্যান্য কর্তৃপক্ষের সিদ্ধান্তে অসন্তুষ্ট করদাতা বা ব্যবসায়ীরা শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আপিল করতে পারেন। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এই আপিল শুনানি পরিচালনা এবং রায় প্রদানের মাধ্যমে এসব বিরোধ নিষ্পত্তি করেন, যা একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ। দুদকের মামলা এবং এই বদলির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘বদলি একটি দপ্তরের নিয়মিত কাজের অংশ। তবে এখানে দুদকের মামলারও একটা ভূমিকা রয়েছে।’ এই মন্তব্য বদলির পেছনে রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহের জন্ম দিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের মামলা হওয়ার পর কাউকে এমন গুরুত্বপূর্ণ পদে বদলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বদলি মানে অভিযুক্ত ব্যক্তির অপকর্মের ক্ষেত্র পরিবর্তন করে তাকে নতুন করে সুযোগ দেওয়া। এটি সংস্কারের নামে দুর্নীতির প্রতি প্রশ্রয় দেওয়ার শামিল।’ তিনি আরও বলেন, ‘সরকারের উচিত ছিল দুদকের মামলার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে সাময়িক বরখাস্ত

করা। ন্যায় ও সুশাসনের স্বার্থে এই বদলির আদেশ অবিলম্বে স্থগিত করে তাকে সাময়িক বরখাস্ত করা উচিত।’ এই ঘটনা বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। দুদকের মামলার আসামীকে এমন গুরুত্বপূর্ণ পদে বদলিকে অনেকে সরকারের দুর্নীতি দমনের প্রতিশ্রুতির প্রতি অবহেলা হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থার ঘাটতি সৃষ্টি করতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত