ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি এমবিবিএস এবং ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ সভায় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোববার মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, পবিত্র শবেবরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা
আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবেবরাত হতে পারে। শবেবরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।
আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবেবরাত হতে পারে। শবেবরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।





