ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ
দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে
আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা!
বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা
জাসদের কেন্দ্রীয় সভায় ‘জয় বাংলা’ স্লোগানের জেরে বিএনপি-যুবদলের সন্ত্রাসী হামলা, আটক ৪০০
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ
এবার ধানমন্ডি থানার সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর মিছিল, আটক ৩
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। এ সময় মিছিল থেকে কয়েকটি পটকা ফাটার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
২৬শে সেপ্টেম্বর, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম দাবি করেন, একদল লোক মিছিলের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ‘হাতবোমার’ বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়। পরে মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা বিক্রয়কেন্দ্রের সামনে গেলে
পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একাধিক পটকা ফাটার শব্দ শোনা যায়। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করছেন। মিছিলের ব্যানারে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা ছিল। পুলিশ জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ মিছিল করেছেন। এর আগে গত ১১ই সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পর পটকা বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ওই ঘটনার পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে
প্রত্যাহার করা হয়।