এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নকিয়া, যা মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে। চলতি মাসের শেষে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এ প্রযুক্তি চাঁদে পাঠানো হবে। আগে মহাকাশ যোগাযোগ পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, যা সীমিত ডেটা আদান-প্রদানের অনুমতি দিত। তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮ সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে ফেরত পাঠানো এবং ২০৩০-এর দশকে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে। ফলে উন্নত যোগাযোগব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে। নাসার সহযোগিতায় নকিয়া বিশেষভাবে তৈরি ‘নেটওয়ার্ক ইন আ বক্স’ প্রযুক্তি নিয়ে আসছে, যা চাঁদের কঠিন পরিবেশ সহ্য করতে পারবে। এটি ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হবে, যদিও এ নেটওয়ার্ক আপাতত কয়েক

দিনের জন্য কার্যকর থাকবে। ভবিষ্যতে আরও উন্নত ৪জি বা ৫জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা মহাকাশচারীদের বসবাসযোগ্য স্টেশন ও এক্সিওম স্যুটে সংযুক্ত করা হবে। তবে, বিজ্ঞানীরা উদ্বিগ্ন, চাঁদে সেলুলার নেটওয়ার্ক টেলিস্কোপ পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে। নকিয়া ইতোমধ্যে বিশেষ ফ্রিকোয়েন্সি নির্ধারণের কাজ করছে, যাতে চাঁদের ৪জি নেটওয়ার্ক পৃথিবীর স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং