‘এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, অভিযোগ চারুকলা শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

‘এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, অভিযোগ চারুকলা শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
এবারের পহেলা বৈশাখের আয়োজনকে ‘স্বজনপ্রীতিদুষ্ট ও দেশের পরিবর্তনকালীন সময়ে রাজনৈতিক স্বার্থান্বেষী’ আখ্যায়িত করে এ আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার বিবৃতি দিয়ে এই শিক্ষার্থীরা বলেছেন, “এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বৈশাখ। এ আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের চাটুকারিতাপূর্ণ মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না।” তবে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল গণমাধ্যমকে বলেছেন, “যারা বিবৃতি দিয়েছেন, তারা চারুকলায় এখন প্রাক্তন। আর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়েই চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। আর্থিক স্বচ্ছতা এবং কাজের শৃঙ্খলার জন্য একাধিক সভা করা হয়েছে এবং যথানিয়মেই মঙ্গল শোভাযাত্রা হবে।” চারুকলা অনুষদের ‘সাধারণ শিক্ষার্থীদের’ পক্ষ থেকে ‘মঙ্গলবার শোভাযাত্রা নিয়ে

স্পষ্ট বিবৃতি’ শিরোনামে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে প্রেরকের জায়গায় নির্দিষ্ট কারো নাম না উল্লেখ করে লেখা হয়, ২৬তম ব্যাচ (চারুকলা ৭০)। ২৬তম ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, “আমাদের ব্যাচ এবং পুরো চারুকলার সাধারণ শিক্ষার্থীরা বর্জন করেছি। আমাদের শিক্ষকেরা অতিমাত্রায় চাটুকারিতা করছেন। এজন্যই এবারের আয়োজনের সঙ্গে আমরা নাই।” এদিকে এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল গণমাধ্যমকে বলেন, “এ ধরনের বিবৃতির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই। শিক্ষক-শিক্ষার্থীরা সমন্বয় করেই আমরা মঙ্গল শোভাযাত্রার কাজ করছি। যারা বিবৃতি দিয়েছে, তারা বিভ্রান্তি তৈরি করতে চাইছে। তাদের অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।” ২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ২০১৭-১৮ সেশন তথা,

২৬তম ব্যাচ (চারুকলা ৭০তম) এর শিক্ষার্থীরা আমাদের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করতে চাই। শুরুতেই সবার অবগতির জন্য জানাতে চাই যে, এবারের বৈশাখের আয়োজনের সাথে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। “মূলত বৈশাখ প্রতিবছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধায়নে এবং সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে। যে আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়।” চারুকলার রীতি অনুযায়ী যা এ বছর ২৬ ব্যাচের করার কথা। তবে শিক্ষার্থীরা বিবৃতিতে অভিযোগ করেছেন, “এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমীভাবে কোনোরকম শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র শিক্ষকদের সিদ্ধান্তে করা হচ্ছে, যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ

নয়। “এছাড়া এবার একাডেমিকভাবে বৈশাখ আয়োজন করার এই সিদ্ধান্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি কারো সাথে কোনোরকম পূর্ব আলোচনা ছাড়াই একটি নির্দিষ্ট ছাত্র-শিক্ষক গোষ্ঠীর সম্পৃক্ততায় খুবই অতর্কিতভাবে নেওয়া হয়েছে।” চারুকলার ডিন আজহারুল ইসলাম চঞ্চল বলেন, “২৬ ব্যাচ এখন প্রাক্তন, তারা এখন আর রানিং শিক্ষার্থী নন। আর রানিং শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার কাজের সঙ্গে আছেন।” ২৬ ব্যাচের শিক্ষার্থীরাও বিবৃতিতে বলেছেন, “শোভাযাত্রায় বানানো স্ট্রাকচার এর ডিজাইন এবং আইডিয়া সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া, চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সাথে কোনো ভাবেই সংযুক্ত এবং অবগত না। “শহীদ আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না এবং কারো ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার পক্ষেও না আমরা। এহেন কুরুচিপূর্ণ ও প্রহসনমূলক সিদ্ধান্ত চারুকলার

সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে নেওয়া হয়নি এবং চারুকলার সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের সাথে ছিল না। “অতএব এর জন্য অনলাইনে তৈরি বিরূপ প্রতিক্রিয়ার দায় সমগ্র চারুকলার নয় বরং দায়িত্বে থাকা নির্দিষ্ট কতিপয় আয়োজক এবং ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ওপর বর্তায়।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার