এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
তিন দফা দাবিতে সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের চলমান পূর্ণদিবস কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। দাবি দাওয়া বাস্তবায়নে জন্য মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ নেবেন এমন শর্তে আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত ৬টি শিক্ষক সংগঠনের মোর্চার আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। সচিবালয়ে বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ হয়। শামসুদ্দিন মাসুদ জানান, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবির প্রতিটি দফা নিয়ে কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। মন্ত্রণালয় শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানায়। ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি করার আশ্বাস দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে রয়েছে এবং খুব শীঘ্রই শিক্ষক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মতো কর্মসূচিকে নিরুৎসাহিত

করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান। তারা উল্লেখ করেন, শিক্ষকদের প্রতিটি দাবি যৌক্তিক এবং দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষ না হয়ে সহযোগী হয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে কর্তৃপক্ষের প্রতি সহযোগী মনোভাব রেখে আগামী ২৫ জুন পর্যন্ত চলমান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এর মধ্যে দাবি আদায় না হলে পুনরায় কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার