একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। রাত সাড়ে দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টিএসসি থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বরগামী সড়কসহ আশপাশের সড়কগুলোতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রাত পৌনে ১২টা পর্যন্ত পায়ে হেঁটে চলাচল করেন। সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারসহ আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লোহার বেরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পলাশী হয়ে শহীদ মিনারগামী সড়কে ফুল ও ব্যানার নিয়ে অবস্থান নেন শ্রদ্ধা জানাতে

আসা নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের সড়কে জিপ গাড়িতে করে টহল দেয় সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া র‍্যাব ও সাদা পোশাকে সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিএনসিসি ও রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের সদস্যদেরও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। সরেজমিনে আরো দেখা যায়, রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন অবস্থান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণসহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে। রাত ১১ টা ২০ মিনিটে তারা একটি মিছিল নিয়ে টিএসসি থেকে শহীদ মিনার দিকে রওনা হয়। টিএসসিতে প্রথমে তাদের বাধা দেওয়া হলেও পরে যেতে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার