একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৫

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৫ |
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ভর্তি কমিটি জানিয়েছে, চতুর্থ ও সর্বশেষ পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবেদন ও ভর্তি প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর নির্বাচিতদের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। শিক্ষার্থীদের

নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd -এ গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখে আবেদন করতে হবে। আবেদন করার সময় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে হবে। কারা আবেদন করতে পারবে? শেষ ধাপে আবেদন করতে পারবে— যারা আগে কোনো ধাপে আবেদন করেনি। আবেদন করলেও কলেজ সিলেকশন পায়নি। চূড়ান্ত মনোনয়ন পেলেও সময়মতো ভর্তি বা নিশ্চায়ন করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার