ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
একাডেমিক শাটডাউন ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের
দশম গ্রেডে শূন্যপদে নিয়োগসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সকাল থেকে সরকারি-বেসরকারি ২১৬টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) এ কর্মসূচির ঘোষণা দেন। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদে’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসিবুল ইসলাম শান্ত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে নিয়োগ প্রকাশসহ চার দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুত দেয়। সেই প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।
ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে
নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ। এর বাইরেও প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই চার দাবিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছেন তারা। দেশে ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।